নেত্রকোণা সংবাদদাতা :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর সহযোগিতায় ও এআরএফবি গ্রন্থাগার আয়োজিত আলোচনা সভা গ্রন্থাগার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন দেবাশীষ সরকার শ্যামল।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন এআরএফবি এর চেয়ারম্যান দিলওয়ার খান। আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা গোপাল সরকার, বিএনপি-র সভাপতি আব্দুল হাই, ইউপি সদস্য মোশারফ হোসেন ও এআরএফবি এর সেক্রেটারী চন্দন নাথ চৌধুরী এবং আলোচনা সভা সঞ্চালন করেন মো: পারভেজ কামাল।
