Netro voice

তারিখ: ২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

হত্যা মামলার জেরে আসামিদের বসত ঘর ভাংচুর ও লুটপাট

মার্চ ২৮, ২০২৬
in মদন

ছবিঃ নেত্রকোনার মদনে আসামিদের বসত বাড়ি ভাংচুর।

1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন প্রতিনিধিঃ
হত্যা মামলার জেরে নেত্রকোনার মদনে আসামিদের বসত ঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। মঞ্জুরা আক্তার নামের এক নারী শুক্রবার রাতে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ ( রবিবার) পদারকোণা গ্রামে বাড়ির সীমানা নিয়ে মঞ্জু মিয়ার সাথে প্রতিবেশী শান্তু মিয়ার তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে সংঘর্ষ হয়। কিছুক্ষণ পরই মঞ্জু মিয়া মারা যান। এ ঘটনায় মঞ্জু মিয়ার ছেলে সালেক মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে ওই দিন রাতেই মদন থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই আসামিরা বাড়ি ছেড়ে যাওয়ার সুযোগে বাদী পক্ষের লোকজন আসামিদের বাড়ি ভাংচুর লুটপাট চালায়। ভাংচুর ও লুটপাটের ঘটনায় মঞ্জুরা আক্তার বাদী হয়ে ২৬ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভাংচুর ও লুটপাটে আসামি পক্ষের ৪৪ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে মঞ্জুরা আক্তার জানান, ‘ সীমানা নিয়ে তর্কবিতর্ক হয়েছে ঠিক। কিন্তু মারামারির কোন ঘটনা ঘটেনি। তর্ক করার সময় মঞ্জু মিয়া অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু আমাদের লোকজনের নামে হত্যা মামলা দিয়ে বসত ঘরে হামলা,ভাংচুর ও লুটপাট করেছে। বিচার চেয়ে থানায় অভিযোগ দিয়েছি।’

জানতে চাইলে হত্যা মামলার বাদী সালেক মিয়া জানান, ‘আমার বাবা মারা গেছে। আসামিদের ঘর বাড়ি কারা ভাংচুর করছে তা কিছুই আমি জানি না।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, ‘আসামিদের বসত বাড়ি ও ভাংচুরের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id