বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাতে বারহাট্টা থানা পুলিশের নিয়মিত অভিযানে উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন আলোকদিয়া গ্রামের রহিস মিয়ার ছেলে শহিদ মিয়া (৪৪) ও রাজন (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলোকদিয়া গ্রামে নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে অভিযান চালালে আসামি শহীদ মিয়ার কাছে ২৩ পিস ও আসামি রাজনের কাছে ১০ পিস ইয়াবা সহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় বারহাট্টা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের রবিবার নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে।
