নিজাম তালুকদার:
নেত্রকোনার মদনে ইয়াবাসহ সাদ্দাম হোসেন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মদন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, শনিবার রাতে উপজেলার মদন ইউনিয়নে এসআই ফয়সাল (সেকেন্ড অফিসার) এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক কারবারি সাদ্দাম হোসেনকে রাত ৮ :৩০ টার দিকে ইয়াবা বিক্রি কালে হাতেনাতে ধরে পুলিশ। পুলিশ তার কাছ থেকে ১০ পিস উদ্ধার করে।
সাদ্দাম হোসেন মদন দক্ষিণপাড়া গ্রামের নূর মিয়ার ছেলে। সে দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
অভিযান সফল করতে- এএসআই কামাল, এএসআই সাকিব ও এএসআই আমিরুলসহ সঙ্গীয় ফোর্স সার্বিকভাবে কাজ করেছে।
মদন থানার ওসি হাসনাত জামান জানান, এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে।
