মদন প্রতিনিধি:
নেত্রকোনার মদনে গত সপ্তাহে ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় হাওরের আধাপাকা ধান। কৃষকদের কৃষি ঋণ দেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবর।
ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বোরোধান দেখতে বোরবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সামনে কিলাকিল্লে হাওর পরিদর্শনে যান লুৎফুজ্জামান বাবর (এমপি)।
সেখানে তিনি হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করেন। পরে তিনি বালালী গ্রামের সামনে তলার হাওরে যান এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে কৃষকদের সাথে কথা বলেন।
এ সময় তিনি বলেন, কৃষকদের সহজ লাভে কৃষি ঋণ দেওয়া হবে। নদী ও খালগুলো খনন করে করা হবে। এতে করে জমিতে সেচের ব্যবস্থা হবে। খাল ও নদীতে বেশি করে মাছ পাওয়া যাবে।
এর আগে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় তিনি মৎসজীবীদের উদ্দেশ্য করে বলেন, পোনামাছ মারা যাবে না। খাল-বিল শুকিয়ে মাছ ধরা যাবে না। বিষ প্রয়োগ করে মাছ শিকার করা যাবে না। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের পুলিশে ধরিয়ে দিতে হবে।
এখানে বিএনপি, আওয়ামীলীগ বা জামায়াত তা দেখার বিষয় নয়। আমি দেখবো কে অন্যায় করে। অন্যায়কারীকে আমরা ছাড় দেবো না।
