বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে।
দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন উপজেলার সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কংস থিয়েটারের শিল্পীদের আয়োজনে ‘এসো হে ˆবশাখ’ শিরোনামে সংগীতানুষ্ঠানের মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ জিনিয়া জামান উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়ে।
পরে একটি বর্ণাঢ্য ˆবশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়দুল্লাহ খান, সমাজসেবা অফিসার গোলাম হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা মুমিনুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ নূরুল আমীন, বিএনপির সহ-সভাপতি মাহবুবুল আলম জানু, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ঠাকুর, উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কামাল হোসেন বিপ্লব, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম প্রমুখ।
এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
