আবুল কালামঃ
টানা ভারী বর্ষণের কারণে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার অর্ধেক বোরো ধান এখন পানির নিচে। শরেজমিনে বাস্তবচিত্র দেখতে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন হাওর ঘুরে দেখেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
ইউনিয়নের বোয়ালীর হাওর, জিয়াখরা হাওর, নাওটানা, বিরবিল্লাহ, খালিয়াজুরীর কীর্তনখোলা, গুচিগাইসহ বেশকিছু হাওরে সরাসরি কৃষকদের সাথে কথা বলেন।
কৃষকরা জেলা প্রশাসককে কাছে পেয়ে খালিয়াজুরী উপজেলার কৃষিখাতে অব্যস্থাপনাসহ শ্রমিক সংকট, ধানকাটার মেশিন হারভেস্টারের অভাব, অপরিকল্পিত বেরি বাঁধ নির্মাণ, ছোট-বড় প্রায় শতাধিক জলমহাল দীর্ঘদিন খনন না করাসহ নানান সমস্যার কথা তুলে ধরেন।
এসময় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান তাদের কথা শুনে আগামীতে এগুলো সমাধানের আশ্বাস দেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস প্রণোদনার ব্যবস্থার কথাও তাদের অবহিত করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাদির হোসেন শামীমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুখময় সরকার, জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলাম, এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন।
এতে আরও বক্তব্য রাখেন, খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষন দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, উপজেলা বিএনপি নেতা নাজমুল হক তালুকদার আরিফ, সাংবাদিক আবুল কালাম, যুবদলের আহবায়ক এনামুল হক ছোটন,কৃষক দলের উপজেলা সেক্রেটারি পান্ডব সরকারসহ স্থানীয় সাংবাদিক, সুধীসমাজ অন্যান্য নেতৃবৃন্দ।
