নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর আজ মঙ্গলবার (৫ মে) বিকেলে শহরে আনন্দ মিছিল করেছে সংগঠনটির নেতারা।
জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় ছাত্রদলের নেতা-কর্মীরা শহরের পুরাতন কালেক্টরেট মাঠ থেকে আনন্দমিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় ।
সংগঠনটির সভাপতি অনীক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদার নেতৃত্বে মিছিল শেষে মুক্তারপাড়া প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এতে বক্তব্য দেন সভাপতি অনীক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলমগীর হোসেন সুমন, তরিকুল ইসলাম সোহাগ, সহ-সভাপতি আনোয়ার হোসেন সাগর, সহ-সভাপতি আবির হাসান হিমেল এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সদস্য (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) গোলাম রাব্বি, প্রমুখ।
