Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home কলমাকান্দা

হানিট্র্যাপে ফাঁসানোর চেষ্টা—তবুও রুখে দাঁড়ালো পুলিশ

মে ৬, ২০২৬
in কলমাকান্দা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলমাকান্দা প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারি চক্রের ‘হানিট্র্যাপ’ কৌশল ব্যর্থ করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।

বুধবার (০৬ এপ্রিল) ভোরে নাজিরপুর রাঙ্গামাটিয়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু হানিফা ও সঙ্গীয় পুলিশ দল ঢাকা মেট্রো ড-১৪৫৫৬৮ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালিয়ে কাঠের তুষের বস্তার আড়ালে লুকানো ছোট-বড় ১৮টি প্লাস্টিক বস্তায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেন।

জানা গেছে, সীমান্তবর্তী লেংগুরা এলাকা থেকে অবৈধভাবে এসব পণ্য এনে নেত্রকোনা জেলা শহরের উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল। অভিযানের সময় ট্রাকের চালক নাজিরপুর ইউনিয়নের শিংপুর গ্রামের হয়রত আলীর ছেলে মো. নাসিম (২৫) ও হেলপার একই ইউনিয়নের সেইচাহানি গ্রামের মানিকের ছেলে মুনির (২১)কে আটক করা হয় এবং ভোরেই তাদের কলমাকান্দা থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ট্রাকটির পেছনে মালিক হিসেবে জসীম নামের এক ব্যক্তি মোটরসাইকেলে অনুসরণ করছিল। তাকে আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

পুলিশ জানায়, চোরাকারবারি চক্রকে হাতেনাতে ধরতে কৌশলগতভাবে অভিযান পরিচালনা করা হয়। এসময় চক্রটি ‘হানিট্র্যাপ’ কৌশলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও তা ব্যর্থ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

দীর্ঘদিন ধরে লেংগুরা–নাজিরপুর–সিধলী রুট ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের চোরাচালান কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেন বলেন, “মাদক, জুয়া ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। নিয়মিত অভিযান চলবে, কেউ আইনের বাইরে নয়।”

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id