Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মোহনগঞ্জ

মোহনগঞ্জে স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টাঃ তরুণী আটক

মে ৬, ২০২৬
in মোহনগঞ্জ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

এ কে এম আব্দুল্লাহ:
নেত্রকোনার মোহনগঞ্জে নাদিয়া আক্তার (১০) নামে এক ছাত্রীকে পাচারের উদ্দেশ্যে অপহরণের চেষ্টার ঘটনায় ইসরাত জাহান মীম (২০) নামে এক তরুনীকে আটক করেছে পুলিশ।

অপহরণের ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (৫ মে) বিকেল ৫টার দিকে মোহনগঞ্জ
উপজেলার আদর্শনগর এলাকায়। অপহহৃত শিক্ষার্থী নাদিয়া উপজেলার সুয়াইর গ্রামের আল আমিনের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

আর চেষ্টার অভিযোগে আটক ইসরাত জাহান মীম পাশ্ববর্তী আটপাড়া উপজেলার সোনকামিয়া গ্রামের সাইদুর রহমানের মেয়ে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম হারুন আজ বুধবার দুপুরে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নাদিয়া মঙ্গলবার বিকেলে সহপাঠীদের সঙ্গে প্রাইভেট পড়তে যায় । প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফেরার পথে ইসরাত জাহান কৌশলে শিশুটির কাছে গিয়ে নিজেকে তার ‘আন্টি’ পরিচয় দেন। তিনি দাবি করেন, নাদিয়ার মা তাকে পাঠিয়েছেন। বিশ্বাস অর্জনের জন্য নাদিয়ার মায়ের নাম, স্কুলের নাম, শিক্ষকদের নামসহ পরিচিত বিভিন্ন তথ্য বলেন তিনি। এতে শিশুটি তাকে বিশ্বাস করে। এরপর অভিযুক্ত তরুণী নাদিয়াকে জানায়, তার মা মোহনগঞ্জ শহর থেকে মিষ্টি আলু কিনে আনতে বলেছেন। পরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে শিশুটিকে নিয়ে মোহনগঞ্জ শহরের দিকে রওনা হয়।

এদিকে নাদিয়ার সহপাঠীরা বাড়িতে ফিরে গেলে তার মা সহপাঠীদের কাছে তার মেয়ের কোথায় জানতে চান। সহপাঠীরা জানায়, নাদিয়া তার ‘আন্টির’ সঙ্গে গেছে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ উৎকন্ঠা দেখা দেয়।

পরে পরিবারের লোকজন কয়েকটি মোটর সাইকেল নিয়ে বিভিন্ন স্থানে নদীয়ার খোঁজ শুরু করে। এরই এক পর্যায়ে মোহনগঞ্জ শহরের বিএনপি অফিস মোড়ে নাদিয়াকে অভিযুক্ত তরুণীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসরাত জাহানকে তাদের হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুনী জানিয়েছেন, শিশুটিকে অপহরণ করে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। তিনি একটি চক্রের হয়ে কাজ করেন এবং চক্রটি মানব পাচারের সঙ্গে জড়িত। শিশুটিকে পরবর্তীতে ওই চক্রের সদস্যদের কাছে তুলে দেওয়ার কথা ছিল। জিজ্ঞাসাবাদে আটক তরুণী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং কয়েক জনের নামও বলেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, এ ঘটনায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id