Netro voice

তারিখ: ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home কলমাকান্দা

টাকার ভাগবাটোয়ারায় কাউকে ঠকাবো না, কলমাকান্দা ওসির অডিও ভাইরাল

মে ৩১, ২০২৬
in কলমাকান্দা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার সীমান্তঘেঁষা কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেমের একটি বিতর্কিত অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফাঁস হওয়া ওই অডিও বার্তায় তিনি বর্ডার বা সীমান্ত এলাকার পুলিশের চাকরিকে ‘এক ধরনের ব্যবসা’ হিসেবে উল্লেখ করেছেন। অধস্তন পুলিশ সদস্যদের সাথে কথোপকথনের এই রেকর্ডে থানার অভ্যন্তরীণ আর্থিক লেনদেন, টাকার ভাগবাটোয়ারা এবং নিজের একচ্ছত্র কর্তৃত্ব নিয়ে তাকে খোলামেলা কথা বলতে শোনা যায়। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিও রেকর্ডে ওসি আবুল হাশেমকে বলতে শোনা যায়, বর্ডার এলাকায় পুলিশের চাকরিটি মূলত এক প্রকার ব্যবসার মতো। যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, তাদের ব্যবসার মতোই তা পরিচালনা করতে হবে।

তিনি অধস্তনদের কড়া নির্দেশ দিয়ে বলেন, ওসির মাথার ওপর দিয়ে বা তাকে পাশ কাটিয়ে কোনো কাজ করা যাবে না। সবাইকে অবশ্যই সমন্বয় করে চলতে হবে।

অডিওতে আর্থিক লেনদেনের বিষয়ে ওসিকে বেশ আত্মবিশ্বাসী শোনা যায়। টাকার ভাগবাটোয়ারায় তিনি কাউকে ঠকাবেন না- এমন নিশ্চয়তা দিয়ে অধস্তনদের তিনি আশ্বস্ত করেন, “যার যেটা অধিকার বা প্রাপ্য, সে যেন অবশ্যই সেটা পায়।”

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, অবৈধ লেনদেনের ভাগাভাগি নিয়ে কথা বলার সময় তিনি ধর্মীয় অনুভূতিরও অবতারণা করেন। তিনি বলেন, তিনি কারও হক মারা পছন্দ করেন না। যে অন্যের হক মারে, রাসূল (সা.) তার জন্য শাফায়াত করবেন না বলে তিনি উল্লেখ করেন। এছাড়া, কোনো কাজ করে গোপন বা ‘গুপ্ত’ ভাবে টাকা নেওয়ার বিরুদ্ধে কড়া অবস্থান জানান তিনি। সম্প্রতি একটি মামলার উদাহরণ টেনে ওসি জানান, তাকে না জানিয়ে গোপনে টাকা নেওয়ার মতো চালাকি যেন কেউ না করে।

ওসি আবুল হাশেম অডিওতে দাবি করেন, তার কার্যক্রমে উর্ধ্বতন কর্মকর্তারা অত্যন্ত সন্তুষ্ট। কথোপকথনে তিনি ‘ব্যারিস্টার স্যার’ এবং ‘এসপি স্যার’ তার প্রতি খুব খুশি বলে উল্লেখ করেন। পাশাপাশি, থানায় কর্মরত পুরোনো বা অবাধ্য পুলিশ সদস্যদের (যাদের তিনি ‘খারাপ’ বলে আখ্যা দেন) অন্যত্র সরিয়ে দেওয়ার বা বদলি করার ক্ষমতা তার রয়েছে বলেও পরোক্ষভাবে হুমকি দেন।

তিনি আরও বলেন, এক হাজার বা দুই হাজার টাকার লেনদেনের ক্ষেত্রে তিনি নিজেই ঝুঁকি নিয়ে সব পার করে দিচ্ছেন, তাই অধস্তনদের এ নিয়ে কোনো ‘টেনশন’ বা দুশ্চিন্তা করার প্রয়োজন নেই।

এদিকে, ভাইরাল হওয়া অডিওটির বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় সাংবাদিকদের কাছে কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম এর দায় পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এই অডিও বা কথোপকথনের বিষয়ে তিনি কিছুই জানেন না এবং এমন কোনো কথা কাউকে বলেননি।

তিনি বলেন, ুকারা কোন প্রযুক্তি ব্যবহার করে এটি বানিয়েছে তা আমার জানা নেই। অবৈধ কাজ করে না দেওয়ার ফলেই আমাকে এভাবে ব্ল্যাকমেইল করা হচ্ছে এবং দোষ চাপানো হচ্ছে।” তাকে পছন্দ না করার কারণেই কুচক্রী একটি মহল হেয় করার উদ্দেশ্যে এমনটি করছে বলে তিনি মনে করেন।

ইতোমধ্যে পুরো বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও নিশ্চিত করেছেন ওসি আবুল হাশেম। তবে অডিও ফাঁসের ঘটনায় পুলিশের ভাবমূর্তি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি কীভাবে খতিয়ে দেখছে, এখন সেদিকেই নজর সবার।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id