আটপাড়া প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়া উপজেলায় কিশোরীদের আত্মকর্মসংস্থান ও আয়বৃদ্ধিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হাঁস-মুরগি পালন ও টিকাদান বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) আটপাড়া ব্র্যাক এরিয়া অফিসে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, আটপাড়া সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার ৩৪ জন স্বপ্ন সারথি কিশোরী সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের ভেটেরিনারী সার্জন
ডাঃ শিখা সরকার,
তিনি অংশগ্রহণকারী কিশোরীদের হাঁস-মুরগি পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধে সময়োপযোগী টিকাদানের গুরুত্ব, খাদ্য ব্যবস্থাপনা, পরিচর্যা এবং খামার পরিচালনার বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩৪ জন কিশোরীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক আটপাড়া এলাকার
ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, এবং তাঁকে সহযোগিতা করেন কমিউনিটি অর্গানাইজার রুবিনা আক্তার।
আয়োজকরা জানান, কিশোরীদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অংশগ্রহণকারী কিশোরীরা পারিবারিক পর্যায়ে হাঁস-মুরগি পালন করে নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি পরিবারে পুষ্টি চাহিদা পূরণেও অবদান রাখতে পারবে বলে তারা আশা প্রকাশ করেন।
– ১২ জুন ২০২৬ শুক্রবার
