Netro voice

তারিখ: ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home আটপাড়া

আটপাড়ায় ফায়ার সার্ভিসের সদস্যরা গাছে পাখির গর্তে হাত আটকে পড়া কিশোরকে ৫ ঘন্টায় উদ্ধার 

জুন ১৪, ২০২৬
in আটপাড়া
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নেত্রকোণা প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলায় পাখির বাচ্চা ধরতে গিয়ে গাছের গর্তে হাত আটকে পড়া এক কিশোরকে প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সোনাজুর গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোরের নাম জারিফ মিয়া (১১)। সে সোনাজুর গ্রামের সোহেল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টার দিকে জারিফ একটি রেইনট্রি গাছে উঠে পাখির বাচ্চা ধরার চেষ্টা করছিল। একপর্যায়ে গাছের মগডালে থাকা একটি গর্তে সে বাঁ হাত ঢোকালে হাতটি আটকে যায়। পরে সে নিজে এবং আশপাশের লোকজন বিভিন্নভাবে চেষ্টা করেও হাত বের করতে ব্যর্থ হন। দীর্ঘ সময় হাত আটকে থাকায় জারিফ কান্না শুরু করে।

খবর পেয়ে আটপাড়া উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে কিশোরটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন আটপাড়া, নেত্রকোনার ফায়ার ফাইটার মো. রাসেল মিয়া। তাঁর সাহসিকতা ও দক্ষতায় জারিফকে গাছ থেকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়।

নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহানুর রহমান জানান, উদ্ধার শেষে জারিফের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দীর্ঘ সময় ধরে চলা উদ্ধার অভিযান দেখতে স্থানীয় মানুষের ভিড় জমে। ফায়ার সার্ভিসের সদস্যদের তাৎক্ষণিক পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id