বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টায় স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্বের সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়|
বুধবার বারহাট্টা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে বরুহাটী গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| তিন বছর ধরে মোট ৩০টি সেশন পরিচালনা করা হয়| এই সেশনের মাধ্যমে তারা বাল্য বিয়ের ক্ষতিকর দিকগুলো বুঝতে পেরেছে| তাদের স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করবে তা জেনেছে| এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক পলাশ হালদার, বারহাট্টা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্না দাস ও কমিউনিটি অর্গানাইজার তৃপ্তি রানী সরকার, ইউ,পি সদস্য মোঃ মজনু মিয়া প্রমুখ| এছাড়াও স্বপ্নসারথির সকল কিশোরী, অভিভাবকসহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন |
