Netro voice

তারিখ: ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home পূর্বধলা

পূর্বধলায় চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উন্মোচন, গাজীপুর থেকে মালামালসহ ৩ চোর গ্রেফতার

জুন ২১, ২০২৬
in পূর্বধলা
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা:
নেত্রকোণার পূর্বধলা থানার একটি চাঞ্চল্যকর চুরি মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চোরাই যাওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে দিবাগত রাতে পূর্বধলা উপজেলার হোগলা বাজারে অবস্থিত আনিস সরকারের মালিকানাধীন ‘সরকার টেলিকম’ দোকানে চুরি সংঘটিত হয়। চোরেরা দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের বাটন মোবাইল, মিনিট ও এমবি কার্ড, চার্জার লাইট, মোবাইল চার্জার এবং প্রটেকশন (গেরিলা) গ্লাসসহ প্রায় ৬ লাখ ৪৩ হাজার ৫০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় গত ১১ জুন পূর্বধলা থানায় দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর থেকেই পুলিশ চোরদের শনাক্ত ও চোরাই মালামাল উদ্ধারে তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় পূর্বধলা থানার এসআই (নিরস্ত্র) মো. রাশেদ হাসানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গত ২০ জুন বিকেল ৪টার দিকে গাজীপুরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকার একটি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযানে ২১টি বাটন মোবাইল ফোন, ১২ প্যাকেট প্রটেকশন গেরিলা গ্লাস, ১০টি চার্জার টর্চ লাইট এবং ২টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুমন (১৮), মো. কাউসার আলী (৩৫) এবং জুলহাস আকন (৩৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে গাজীপুরের ভোগড়া বাইপাস মধ্যবাজার এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা চুরির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পূর্বধলা থানায় আনা হয়েছে এবং ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মামলার অবশিষ্ট চোরাই মালামাল উদ্ধার এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id