জায়েদ হাসান:
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর সভার উন্নয়নে২০২৬_ ২৭ অর্থ বছরের জন্য ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকার বাজেট ঘোষণা করেন মোহনগঞ্জ পৌর প্রশাসক আমেনা খাতুন।
২৫ জুন, বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ উপজেলা হলরুমে গণমাধ্যম কর্মী ও স্টেকহোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এই বাজেট ঘোষণা করেন। তিনি জানান, এ বাজেটে রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ৫ কোটি ৩২ লাখ ২ হাজার ৬১৪ টাকা ও ব্যায় ধরা হয়েছে ৫ কোটি ২১ লাখ ৭৩ হাজার ৫৮৪ টাকা স্থিতি ১০ কোটি ২৯ লাখ ৩০ টাকা।
মোট উন্নয়ন আয়১০ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৭৮৩ টাকা মোট উন্নয়ন ব্যয় ১০ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৭৮৩ টাকা
সর্বমোট বাজেট রাজস্ব খাত ৫ কোটি ৩২ লাখ ২ হাজার ৬১৪ টাকা ও উন্নয়ন খাত ১০ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৭৮৩ টাকা।
সর্বমোট বাজেট ১৫ কোটি ৭২ লাখ ৩৮ হাজার ৩৯৭ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর প্রকৌশলী সাইফুল আমিন, মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, উপজেলা প্রকৌশলী একরামুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা, মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, বনিক সমিতির সভাপতি মাসুদ মিয়া, সাধারণ সম্পাদক সোলেমান মিয়া, গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার খোকন, এস এম দোহা, কামরুল ইসলাম রতন, মাসুম আহমেদ, হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল, রিপন বনিক।পৌর কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
