জায়েদ হাসান:
নেত্রকোনার মোহনগঞ্জের কুচিয়াচর গ্রামে ধর্মপাশা টু মোহনগঞ্জ সড়কে মো: রাফি আহমেদ নামে ৭ বছরের শিশু সড়ক দুর্ঘটনায় মারা যায়।
রাফি তার পিতা কোখন মিয়া, মাতা রিনা আক্তার এর সাথে মোহনগঞ্জ উপজেলার কচুয়াচর গ্রামের তার পিতার বন্ধুর বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।তারা ধর্মপাশা উপজেলার গাভী গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকদের ভাষ্যমতে আজ ২৫ জুন (বৃহস্পতিবার) আসরের নামাজের পরে রাফি সড়কে অন্যান্য শিশুর সাথে ঘুরতে গেলে মো: এনামুল (২৫) পিতা মনজুরুল হক নামের এক অটোরিকশা চালক অটো দিয়ে চাপা দেয় এতে রাফি মারাত্মক জখম হয়। স্থানীয় লোকজন শিশুটিকে মোহনগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেয়।
