মদন প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনার মদনে জলবায়ু পরিবর্তন সচেতনতা হিসেবে বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ইউএনও মোঃ নাদির হোসেন শামীম।
সোমবার দুপুরে মদন শহীদ স্বরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে এ কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে ছিল আম, কাঠাঁল, নীম ও মেহগনি গাছ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, কৃষি অফিসার মোঃ মাহমুদুল হাসান মিজান, ওসি মোঃ সালাউদ্দিন করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল বারী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, প্রধান শিক্ষক আক্কাস উদ্দিন, স্থানীয় এমপির প্রতিনিধি মাহমুদুল হাসান প্রমূখ।
