আবুল কালাম, নেত্রকোণা
নেত্রকোণার হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের কালিহর নদী থেকে নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নদীতে ভেসে থাকা শিশুর লাশের সংবাদ পেয়ে পুলিশ তদন্ত হাবিবুর রহমান পিপিএম ও এসআই ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল হতে কালো শার্টে মোড়ানো একটি নবাজাতক কন্যা শিশুর লাশ স্থানীয় লোকজনের সহায়তায় নদী থেকে উদ্ধার করে । অজ্ঞাতনামা মৃত নবাজাতক কালো টি শার্ট দিয়ে প্যাঁচিয়ে একটি লাল রংএর রশি দিয়ে একটি ইট দিয়ে বেধে ডুবিয়ে রাখা হয়েছিল বলে ধারনা করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পূর্বধলার থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ নবজাতকের মৃতদেহ উদ্ধার করে। সুরতহাল প্রস্তুত পূর্বক পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।
