মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নতুন করারোপ ছাড়াই মঙ্গলবার বিকালে নেত্রকোনার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
পৌরসভার সম্মেলন কক্ষে পৌর প্রশাসক (ইউএনও) মোঃ নাদির হোসেন শামীম ৩৫ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৮২ টাকার বাজেট ঘোষণা করেন।
ষোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব খাতে আয় ৩ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা, উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১২ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৮৪ টাকা,প্রকল্প খাতে ২ কোটি টাকা আয় ধরা হয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ৫২ হাজার ২২৬ টাকা। উন্নয়ন উদ্বৃত্ত রয়েছে ৬৮ লাখ ৪৫ হাজার ৮৫৬ টাকা।
এ সময় পৌর শহরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
