Netro voice

তারিখ: ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home নেত্রকোণা সদর

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয় –ডাঃ শফিকুর রহমান

জুলাই ৩, ২০২৬
in নেত্রকোণা সদর
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

এ কে এম আব্দুল্লাহ:
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এমপি বলেছেন, এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। এ দেশকে আমাদেরই রক্ষা করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কারো সাথে কোন কম্প্রমাইজ নয়। এ দেশের এক ইঞ্চি জায়গা কেন একটা বালুকণার উপরেও কাউকে পা রাখতে দেবো না। প্রয়োজনে বিজিবির পাশাপাশি আমরা সবাই দেশপ্রেম ও ঈমানী শক্তি নিয়ে বিজিবির পাশে দাঁড়িয়ে যাবো।

আজ শুক্রবার সকাল ১০টায় সার্কিট হাউসের সম্মেলন কক্ষে নেত্রকোনায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সংসদে একটি বিল এনেছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নয়, নির্মুলের জোর দাবি জানাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মানে কিছুটা দাবিয়ে রাখা। আমরা তা চাই না, আমরা চাই সমাজ থেকে একেবারে নির্মুল করতে। মাদক লালন করে সমাজকে নষ্ট করা হচ্ছে।

সংসদে সেদিন একজন সদস্য বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্র মন্ত্রীর এলাকা দিয়ে, উনি জানেন না? কারা এর সাথে জড়িত। আমরা দেখতে চাই তার মন্ত্রণালয়ের দায়িত্বটা তিনি তার বাড়ি থেকেই শুরু করবেন।

নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ এর সভাপতিত্বে জেলা জামায়াতে ইসলামীর
সহকারী সেক্রেটারী এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোণা পৌর জামায়াতে নায়েবে আমীর আবুল হোসেন তালুকদার।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id