মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোণা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে বিভিন্ন হাওরে মাছের পোনা অবমুক্ত করেন স্থানীয় এমপি লুৎফুজ্জামান বাবরের নির্বাচনী এলাকা নেত্রকোনা-৪ আসনে পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ও রেল প্রতিমন্রী হাবিবুর রশিদ হাবিব।
খালিয়াজুরী উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এর পরিচালনা মেন্দিপুর ইউনিয়নের নাওটানা রোয়াইল হাওরের ৩ জুলাই /২৬ ইং তারিখ রোজ শুক্রবার দুপুর ১২’৩০ মিনিটের সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী, হাবিবুর রশীদ , (এমপি) । এবং নেত্রকোনা- ৪ (মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি) আসনের এমপি লুৎফুজ্জামান বাবর।
এ সময় খালিয়াজুড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, ইদ্রিস আলী মোল্লা, মাসুদ রানা, তরিকুজ্জামান তরু, নাজমুল হক তালুকদার আরিফ, এরশাদুল আলম শাহীন, আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, রাজিব হোসেন পলাশ, কৃষক দলনেতা দেলোয়ার হোসেন, পান্ডব সরকার, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহিম হোসেন সুমন, উলামা দলনেতা হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছাত্র দলনেতা মাজহারুল ইসলাম পলিন, ইয়াসির আরাফাত হৃদয় ও জেলে সম্প্রদায়ের জেলেরা সহ সকল অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অত্র এলাকার এমপি লুৎফুজ্জামান বাবর ও প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ মৎস্য অফিসের দায়িত্বে থাকা ২৩৩ বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
তাছাড়া, চাকুয়া ইউনিয়নের বাজজুয়াইল হাওর, খালিয়াজুড়ি সদর ইউনিয়নের পাঙ্গাসিয়া হাওরের মাঝে এমপি মহোদয়ের দায়িত্বে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
শেষে প্রধান অতিথি দেশ ও জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলকে এক সাথে কাজ করার জন্য আহবান জানান এবং হাওরাঞ্চলের জন্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান।
