জায়েদ হাসান:
নেত্রকোনা ৪ আসন মোহনগঞ্জ মদন ও খালিয়াজুড়ি হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এসময় তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় ও সড়ক পরিবহণ মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং নেত্রকোণা ৪ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর।
শুরুতে মদন ও মোহনগঞ্জে পথসভায় অংশ গ্রহণ শেষে ডিঙ্গাপোতা হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেন। পরে মোহনগঞ্জে একাধিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন এবং
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ১৬ টন মাছের পোনা এ আসনের বিভিন্ন হাওরে অবমুক্ত করা হয়েছে। দয়া করে কেউ ৩ টাকার আশায় ৩০০ টাকার মাছ নষ্ট করবেন না। তিনি আরো বলেন, আপনাদের কোন কিছুর জন্য দাবি করতে হবে না। রাস্তা-ঘাট সব করে দেওয়া হবে। এই এলাকার মা মাটি ও মানুষের কারা নির্যাতিত নেতা লুৎফুজ্জামান বাবর উনি ব্যবস্থা করবেন। তিনি দীর্ঘ ১৭ বছর নির্যাতন ভোগ করেছেন। তিনি আমাদেরকে এই এলাকায় নিয়ে এসেছেন শুধু আপনাদের উন্নয়নের জন্য।
এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ খালেদ কনক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
