বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি:
জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় জুলাই গণঅভুত্থাপন দিবস- ২০২৬ পালনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা ও আলোচনা সভা আয়োজন করা হয়| উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্ব ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম, প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ মমিনুর রহমান, সাবেক বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রহমত আলী তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মানিক আজাদ, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক প্রমুখ|
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী বারহাট্টা উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান, গণ্যমান্যব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|
