মোহনগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস
জায়েদ হাসান, মোহনগঞ্জ প্রতিনিধি :
‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার মোহনগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, ডা. রাকিবুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার খোকন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ।
আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুদের বাল্যবিবাহ রোধ, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, নিরাপদ বাসস্থান, পুষ্টিকর খাবার নিশ্চিতকরণ ও শিশু নির্যাতন প্রতিরোধে গুরুত্বারোপ করেন।
এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
