Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

দুই যুবককে চুরির অপবাদে হাত-পা, চোখ বেঁধে রাতভর নির্যাতন: ভিডিও ভাইরাল

মে ২৩, ২০২৫
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদনে গরু চুরির অপবাদ দিয়ে দিলুয়ার (৩৫) ও মোজাহিদ (২৪) নামের দুই যুবককে রাতভর নির্যাতনের লিখিত অভিযোগ পাওয়া গেছে।

দুই যুবককের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ও হাত-পা খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়েছে। গত শনিবার (১৭ মে) রাতে উপজেলার বরাটি গ্রামে এমন ঘটনা ঘটেছে।

নির্যাতনের শিকার ডেকোরেশন শ্রমিক দিলুয়ার ও অটোচালক মোজাহিদ। তারা দুই জনেই উপজেলার নায়েকপুর ইউনিয়নের মোয়াটি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় ভুক্তভোগী দিলুয়ার মঙ্গলবার (১৯ মে) মদন থানায় ৫ জনের উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫/২০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা রেকর্ডভুক্ত হয়নি।

লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে কাজের কথা বলে দিলুয়ার ও মোজাহিদকে নিজ বাড়ি থেকে ডেকে নেয় বরাটি গ্রামের সবুজ মিয়ার ছেলে শরীফ।

পূর্বপরিকল্পনা অনুযায়ী বরাটি গ্রামের দানা মিয়ার বাড়ির সামনে নিয়ে গরু চুরির অপবাদ দিয়ে কয়েকজন তাদের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে দানা মিয়ার বসত ঘরের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে রাতভর নির্যাতন করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যেমে ভাইরাল হয়।

পরে রবিবার সকালে ভুক্তভোগীর স্বজনরা তাদের ছাড়িয়ে আনেন। পরে তাদের চিকিৎসার জন্য মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দিলুয়ারে অবস্থা আশঙ্কাজনক থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে ভুক্তভোগী দিলুয়ার জানান, ‘কাজের কথা বলে সবুজ মেম্বারের ছেলে আমাকে ও মোজাহিদকে তাদের গ্রামে নিয়ে যায়। সেখানে যাওয়ার পরেই লোকজন এসে আমাদের ধরে চোখ বেঁধে ফেলে। পরে রশি দিয়ে হাত-পা বেঁধে চুরি করতে এসেছি বলানোর জন্য সারারাত মারধর করে। সকাল ১০ টার সময় দরবার করে আমাকে ছাড়া হয়েছে। আর এই ঘটনা থানায় জানালে জরিমানা দিতে হবে বলে ভয় দেখিয়েছে। আমরা কোন কিছু চুরি করছি না। আমাদের মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করছে। আমি এই ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে জানতে দানা মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী জানান, ‘তারা আমাদের ঘরের গরু চুরি করতে এসেছিল। পরে বাড়ির সামনে পুকুড় পাড় থেকে তাদের ধরা হয়। লোকজন আমার ঘরের সামনেই বেঁধে রাখে। দুই মাস আগে আমাদের একটা মটর চুরি হয়েছিল। সেটা তারা নিয়েছে বলে স্বীকার করেছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করার জন্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id