নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অধীন বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক থানার ২০২৭-২৮ কার্যকালের জন্য আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমীর হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা ইসমাইল হোসেন।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৩টায় জেলা জামায়াতের এক দায়িত্বশীল বৈঠকে এই ফলাফল ঘোষণা করেন জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছ। জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া এসময় আরও ১০ সাংগঠনিক থানার আমিরের নামও ঘোষণা করা হয়। এসময় জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান মোঃ জহিরুল ইসলাম বলেন
নবনির্বাচিত আমীরদের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা ও সাংগঠনিক থানায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশা প্রকাশ করছি।
