নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার ২০২৭-২০২৮ কার্যকালের জন্য আমির নির্বাচিত হয়েছেন মাওলানা হোসাইন আহম্মদ একদিল।
তাঁর এ খবরে আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী, কর্মী-সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
দলীয় পর্যায়ে তাঁর এ দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। আগামী কার্যকালে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কার্যক্রম সম্প্রসারণে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
মাওলানা হোসাইন আহম্মদ একদিলের এ দ্বায়িত্বের মধ্য দিয়ে আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সর্বস্তরের কর্মী-সমর্থকসহ দেশপ্রেমিক জনগণের জন্য এটি একটি আনন্দঘন মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
নবনির্বাচিত আমিরের আগামী দিনের সাংগঠনিক দায়িত্ব পালনের সফলতা কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও কর্মী-সমর্থকরা।
এ নিয়ে তিনি ২য় বারের মতো উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হলেন। গতকাল ১৬ নভেম্বর জেলা জামায়াতের এক বৈঠকে জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ আটপাড়া উপজেলাসহ একসাথে ১১ টি সাংগঠনিক থানার আমিরের নাম ঘোষণা করেন।
