Netro voice

তারিখ: ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home আটপাড়া

‎চাঁদার দাবিতে প্রধান শিক্ষককে যুবদল নেতার মারধর, পরে যৌন হয়রানির অভিযোগে ধামাচাপার চেষ্টা

জুলাই ২৪, ২০২৫
in আটপাড়া
1.6k
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
‎নেত্রকোণার আটপাড়া উপজেলার ৭নং অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা হাফিজুর রহমান মিষ্টার এবং সাংবাদিক পরিচয়ধারী মুন্না খান শাহিনসহ কয়েকজনের বিরুদ্ধে।

‎মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা প্রধান শিক্ষকের কাছে বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি এতে রাজি না হওয়ায় গত ২৩ জুলাই (বুধবার) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে স্কুল অফিসকক্ষে প্রবেশ করে অভিযুক্তদের সঙ্গে কথাকাটাকাটি হয়।

‎প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, কথাকাটাকাটির পর তারা হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর তিনি নামাজে যাওয়ার পথে স্কুল সংলগ্ন সড়কে বাঁধা দিয়ে একাধিক ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করেন। তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্কুলে নিয়ে যায়। পরবর্তীতে ব্যথার তীব্রতায় তিনি হাসপাতালে ভর্তি হন।

‎তবে অভিযুক্ত যুবদল নেতা হাফিজুর রহমান মিষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে। আমার চাচি এ বিদ্যালয়ের একজন শিক্ষক। প্রধান শিক্ষক তাকে যৌন হয়রানি করায় আমরা ব্যাখ্যা চাইতে গিয়েছিলাম।”

‎বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবি আক্তার জানান, “প্রধান শিক্ষক আমাকে বিভিন্ন সময়ে যৌন হয়রানি করে আসছেন। আমি তা স্থানীয়দের জানিয়েছি।”

‎এ বিষয়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী রতন মিয়া বলেন, “আমি নিজ চোখে স্যারকে রাস্তায় মারধর করতে দেখি এবং দৌড়ে গিয়ে তাকে স্কুলে ফিরিয়ে আনি।”

‎নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শিক্ষক জানান, “প্রধান শিক্ষককে মারধরের ঘটনাকে ধামাচাপা দিতেই যৌন হয়রানির মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এখন একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরও অনেক মিথ্যা বলা হচ্ছে।”

‎উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. মমতাজ বেগম জানান, “ঘটনার বিষয়ে তদন্ত করা হয়েছে। তবে যৌন হয়রানির কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সব তথ্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।”

‎আটপাড়া থানার এসআই আব্দুল কাদের বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রধান শিক্ষককে পাঞ্জাবি ছেঁড়া অবস্থায় স্কুলে পেয়েছি।”

‎এ বিষয়ে নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, “প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id