Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

আদালতের রায়ে নির্বাচনের ৪ বছর পর ইউপি চেয়ারম্যান হলেন তাহের

আগস্ট ৭, ২০২৫
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন প্রতিনিধিঃ
প্রায় চার বছর আইনি লড়াইয়ের পর আদালতের রায়ে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন বিএনপি নেতা আবু তাহের আজাদ।

তিনি নেত্রকোনার মদন উপজেলার ১নং কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নেত্রকোনা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট পুনর্গণনা শেষে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাইটাল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে দেখা যায়, সাফায়াত উল্লাহ পেয়েছিলেন ৫ হাজার ২২৬ ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের পেয়েছিলেন ৫ হাজার ১৯১ ভোট।

ফলাফলের বিরোধিতা করে ওই বছরের এপ্রিল মাসে নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন আবু তাহের। মামলায় তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। তবে প্রাথমিকভাবে মামলাটি খারিজ হয়ে গেলে তিনি উচ্চতর আদালতে আপিল করেন।

বহু জটিলতা শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, আবু তাহের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে ৮৩৮ ভোট বেশি পেয়েছেন। পরে বিচারক তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আবু তাহেরের আইনজীবী অ্যাডভোকেট কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, “প্রকাশ্য আদালতে ভোট গণনার মাধ্যমে সঠিক ফলাফল উঠে এসেছে। এতে প্রমাণ হয়েছে, তাহের প্রকৃত বিজয়ী ছিলেন। আদালতের এ রায় সুবিচারের দৃষ্টান্ত।”

এ বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফায়াত উল্লাহর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id