জায়েদ হাসান, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
“প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এই স্লোগানকে সামনে রেখে “জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস -২০২৫ ” উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি উপজেলা চত্বর হয়ে উপজেলা মাল্টিপারপাস কাম- অডিটরিয়ামে এসে শেষ হয়। এই র্যালিটি আয়োজন করেছেন উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, মোহনগঞ্জ, নেত্রকোনা।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশর ভূঁইয়া । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপি’র সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর রফিক আহমেদ রাসেল এবং সেক্রেটারি মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সভাপতি ভিপি জাহাঙ্গীর আলম খান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন, পৌর ছাত্রদলের আহবায়ক নাজমুস সাদী চৌধুরী অপু, আরো বিভিন্ন নেতৃবৃন্দ সহ যুবক, যুবতীরা উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন মোহনগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, অর্থ সচিব সুশান্ত কুমার রায় সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া তুষার, আরিফ জুয়েল, সাংবাদিক প্রমুখ।
