মোঃ তরিকুল ইসলাম, দূর্গাপুর প্রতিনিধি:
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সোমেশ্বরী হল রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আফরোজা আফসানা
অনুষ্ঠানে উপজেলার সফল মৎস্যজীবীকে—কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দূর্গাপুর থানা অফিসার ইনচার্জ মাহমাদুল হাসানও উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ মোস্তাফিজুর রহমান ।
দূর্গাপুর উপজেলার জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুর রাজ্জাক সাহেব
বাংলাদেশ জামায়াতের ইসলামীর দূর্গাপুর পৌর সভাপতি হাবিবুর রহমান ও নোত্রকোনা জেলার সাবেক বি এন পির সভাপতি আলহাজ্ব আবু চানঁ সাবেক চেয়ারম্যান চন্ডীগড় ইউনিয়ন।
ও দূর্গাপুর উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
