Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মোহনগঞ্জ

মোহনগঞ্জে ইউনিয়ন ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আগস্ট ১৯, ২০২৫
in মোহনগঞ্জ
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

হাফিজ আল মাহমুদ, মোহনগঞ্জ প্রতিনিধি :
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার সমাজ- সহিলদেও ইউনিয়ন পরিষদ ভবন নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

তাদের দাবি- সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রভাব খাটিয়ে করে পরিষদ ভবনটি তার নিজ গ্রাম জয়পুর গ্রামে নিয়ে যেতে চাইছে। জয়পুর গ্রামটি ইউনিয়নের শেষপ্রান্তে হওয়ায় সেখানে যেতে মানুষের অসুবিধা হবে। এতে করে ইউনিয়নের অনেক গ্রামের মানুষ সেবা বঞ্চিত হবে।

তারা স্থান পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। দাবি না মানলে আরও বৃহৎ কর্মসূচির হুমকি দেন এলাকাবাসী।

আজ (১৯ আগস্ট) রোজ মঙ্গলবার বিকালে উপজেলার সহিলদেও গ্রামে মদন-মোহনগঞ্জ পাকা রাস্তার ওপর এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়।

এতে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছ খান, একই ওয়ার্ডের মেম্বার দুলাল মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য আমিনুল ইসলাম (মনারুল), ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আমিনুল হক, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শাখাওয়াত হোসেন রেনু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান চৌধুরীসহ অসংখ্য মানুষ বক্তব্য দেন।

এলাকাবাসী জানান, এই ইউনিয়নে এ পর্যম্ত যত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তারা তাদের নিজেদের পছন্দ মতো জায়গায় পরিষদের কাজ করেছেন। গত আওয়ামী সরকারের সময় মধ্যবর্তী স্থান হিসেবে সহিলদেও গ্রামে পাকা রাস্তার পাশে ৩০ শতাংশ জমি পরিষদের ভবনের স্থান নির্ধারণ করা হয়। এটি পরিষদের নামে রেজুলেশন করে পাকাপাকি করা হয়। কিন্তু সরকার পতনের পর জয়পুর গ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাফি প্রশাসনকে চাপ দিয়ে তার নিজের গ্রামে ওই ভবনটি স্থাপন করতে চাইছে। এরই প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ করা অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের জানান, বিগত সরকারের সময় সহিলদেও সহ সম্ভাব তিনটি জায়গা নির্বাচন করে এর যেকোনো একটিতে ভবন নির্মাণের বিষয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। সরকার পতনের পরে আর এ বিষয়ে অগ্রগতি জানা নেই। এখন এই ইউনিয়নের মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে পরিষদের ভবনটি তারা কোন জায়গায় চান।

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id