মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুরী
নেত্রকোনার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২০ আগষ্ট বুধবার বেলা ১২’০০ টার সময় উপজেলা চত্বর হইতে প্রেসক্লাব ও থানা মোর হয়ে নতুন বাজার ঘুরে আনন্দ র্যালীটি উপজেলা চত্বরে এসে শেষ হয়। আনন্দ র্যালী শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
খালিয়াজুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফাহিম হোসেন সুমনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক শরীফ হাসানের সঞ্চালনায় এতে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালিয়াজুরী উপজেলা বিএনপি’র সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু, নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব আল মান্নান পিংকি, সহ-সাধারণ সম্পাদক মাখন ইয়ার চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল মনসুর, দপ্তর সম্পাদক মাইনুল হাসান তালুকদার মোহন, খালিয়াজুরী উপজেলা বি,এন,পির সাবেক যুগ্ন আহবায়ক ইদ্রিস আলী মোল্লা, নাজমুল হক আরিফ, সাবেক আহ্বায়ক মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফুল মিয়া।
বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, শ্রমিক দল সভাপতি মোহাম্মদ ওসমান মিয়া,সাধারন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয় প্রমুখ।
