জায়েদ হাসান, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
মোহনগঞ্জে সদ্য নির্বাহী অফিসারের আমন্ত্রণে উপজেলা পরিষদ কাম- মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ ২০ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুনের সভাপতিত্বে বিকাল ৩.৩০ ঘটিকায় এ মতবিনিময় সভা শুরু হয়।
এতে বিভিন্ন দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,মুক্তিযুদ্ধা,সাংবাদিক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও ব্যংক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা উপজেলায় নির্বাহী অফিসারকে অভিনন্দন জানানোর পাশাপাশি নানান সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।উল্লেখযোগ্য যে সমস্যাসমুহ বক্তরা উল্লেখ করেন তা হলো, শহরের যানজট সমস্যা, পৌরসভার রাস্তা ঘাট, মাদকাসক্ত, ইউনিয়ন পরিষদ কর্তৃক জন্মনিবন্ধনে অতিরিক্ত ফি আদায়, গাগলাজুর বাজারের পাশের নদী থেকে অবৈধ বালু উত্তোলন ও চাদাবাজি,মোহনগঞ্জ থেকে খুরশিমূল বাজারে যাওয়ার পথে নোয়াপাড়া গ্রামের কালভার্ট ভাঙ্গা ইত্যাদি।
এ সকল সমস্যাসমুহ অত্যান্ত গুরুত্বের সাথে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন শুনেন এবং নোট করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা সদ্য নির্বাহী অফিসার সবাইকে সাথে নিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দেন।সকল ব্যক্তিবর্গকে উনার আমন্ত্রণে কষ্ট করে মতবিনিময় সভায় আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
