Netro voice

তারিখ: ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home পূর্বধলা

পূর্বধলায় ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

“জিপিএ-৫ পাওয়া কেবল যাত্রা শুরু, সততা ও পরিশ্রমে এগিয়ে যেতে হবে”— অতিথিদের বার্তা

আগস্ট ২১, ২০২৫
in পূর্বধলা
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

আশিকুর রহমান জিয়াদ:
নেত্রকোনার পূর্বধলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আড়াই শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার ঐতিহ্যবাহী জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর ছাত্রশিবির সভাপতি শরিফুল ইসলাম খালিদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের এ অর্জন শুধুই সূচনা। ভবিষ্যতে দেশের নেতৃত্ব ও সমাজ গঠনে ভূমিকা রাখতে হলে সততা, শৃঙ্খলা ও আলোকিত চরিত্র গড়ে তোলা অপরিহার্য।” প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবদুল করিম। তিনি বলেন, “শিক্ষার মূল লক্ষ্য শুধু ভালো ফল নয়, বরং মানুষের কল্যাণে জ্ঞানকে কাজে লাগানো। তোমাদের মধ্য থেকেই আগামী দিনের সৎ নেতৃত্ব গড়ে উঠবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্বধলা উপজেলা ছাত্রশিবির সভাপতি শাহাদাত হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা আমাদের উপজেলার গর্ব। শুধু ফলাফল নয়, চরিত্র গঠন, সময়ের সঠিক ব্যবহার ও আল্লাহভীতি সম্পন্ন জীবন গড়ার মাধ্যমেই প্রকৃত সফলতা অর্জিত হবে।” সঞ্চালনা করেন নেত্রকোনা সরকারি কলেজ শাখা সভাপতি ওমর ফারুক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেলোয়ার জাহান খান, অধ্যাপক মাছুম মোস্তফা, জয়নাল আবেদিন, ইয়াসিন মাহমুদ রাসেল, তাজুল ইসলাম বাবুল, নুরে আলম সিদ্দিকী মামুন, নুর আহমদ খান রতন ও কৃষিবিদ আব্দুল্লাহ আল মুয়িদ। তাঁরা প্রত্যেকেই শিক্ষার্থীদের জীবনে নৈতিকতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনা শেষে অতিথিরা আড়াই শতাধিক মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, বই ও স্মারক উপহার তুলে দেন। শিক্ষার্থীদের মুখে ছিল আনন্দ-উচ্ছ্বাস, আর অভিভাবকদের চোখে গর্ব ও তৃপ্তি।

সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, এ ধরনের আয়োজন তাদের অনুপ্রেরণা জোগাবে।

এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানদের এভাবে সম্মান জানানো তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং সমাজের কল্যাণে এগিয়ে যেতে উৎসাহিত করবে।”

বক্তারা বলেন, “জিপিএ-৫ পাওয়া কেবল শুরু। সততা, মেধা ও পরিশ্রমের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।”

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id