আবুল কালাম, নেত্রকোণাঃ
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নিজ নির্বাচনী এলাকা খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় স্পিডবোটে গণসংযোগ করেন। ২৩ আগস্ট (শনিবার) সকাল ১০ টা থেকে খালিয়াজুরী সদর, আদাউরা, নগর হয়ে আমানীপুরে এসে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি। সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শুধু বাবর ভাই স্লোগান দিলে হবেনা। ১৭ বছরের আগের শিশু এখন যুবক। এই যুবকদের ৩ ভাবে স্বাবলম্বী হতে হবে। ভালোভাবে পড়াশোনা করে, কারিগরি শিক্ষার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা করে। নামাজ পড়তে হবে সবার, নিয়মিত কোরআন তিলাওয়াত ও শারীরিক ব্যায়াম করতে হবে। অযথা সময় নষ্ট করা যাবেনা। আমাদের সবার প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আগামীর প্রধান মন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আওয়ামী সরকার চরম অত্যাচার করেছে। তিনি এখনো দেশের বাহিরে উনার জন্য দোয়া চাই। এসময় তিনি নারায়ে তাকবির স্লোগান দিলে উপস্থিত দর্শক আল্লাহু আকবার স্লোগান দেন।এরপর বিকালে
কৃষ্ণপুরের বিভিন্ন এলাকায় পথসভা করেন। এসময় প্রায় অর্ধশতাধিক স্পিডবোট নিয়ে ৩ শতাধিক নেতা-কর্মী এ গণসংযোগে অংশগ্রহণ করে। প্রতিটি গ্রামে শত শত মানুষ হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানায়। দীর্ঘ ১৮ বছর পর লুৎফুজ্জামান বাবরকে দেখে উচ্ছাস দেখা যায় সাধারণ মানুষের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুর রউফ স্বাধীন, সেক্রেটারি মাহবুবুর রহমান কেষ্ট, বিএনপি নেতা মাসুদ রানা চৌধুরী, ইদ্রিস আলী মোল্লা, নাজমুল হক তালুকদার আরিফ, আলী হাসান চৌধুরী পিন্টু, কায়সার রহমান শেকুল, সোকন মেম্বার, যুবদলের আহবায়ক এনামুল হক ছুটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, কৃষক দলের পান্ডব সরকার, সহ-সভাপতি সুরুজ তালুকদার,
সেচ্ছাসেবক দলের আহবায়ক ফাহিম হোসেন সুমন, ছাত্রদলের আহবায়ক মাজহারুল হক পলিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
