মোহনগঞ্জ সংবাদদাতা:
নেত্রকোনার মোহনগঞ্জে সোমবার দুপুরে মোহনগঞ্জ রেল স্টেশন এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বিএনপির মানববন্ধন করেন।
মানববন্ধন অনুষ্ঠানে নব-গঠিত মোহনগঞ্জ উপজেলা কমিটি বিএনপি’র সংবিধান অনুসারে ২০% নারী কাউন্সিলর থাকার কথা কিন্তু তাদেরকে রাখা হয়নি।
তারই প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল, মোহনগঞ্জ উপজেলা নারী নেতৃবৃন্দ ব্যানারে উপস্থিত রেবেকা আক্তার রুবি বলেন, বিএনপি’র সংবিধান অনুসারে ১১ নাম্বার লাইনে আছে ২০% নারী কাউন্সিলর থাকার কথা কিন্তু আমাদের মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র নব-গঠিত কমিটিতে ঢাকা অবস্থানরত একজন মহিলাকে অর্ন্তভুক্ত করা হয়েছে।
আমরা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি। তানিয়া লাইজু রিংকি’র বক্তব্যে বলেন, জুলাই আন্দোলনে নারীদের সক্রিয় ভূমিকা ছিল। কিন্তু মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটিতে নারীদেরকে কোন পদ-পদবী দেওয়া হয়নি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোজিনা আক্তার, স্বপ্না আক্তার, হেলেনা আক্তার, তাসলিমা আক্তার প্রীতি, নুরনাহার, নাজমা ইসলাম, লায়লা আক্তার, নিশাদ, শিল্পী আক্তার, বিলকিছ আক্তার খান প্রমুখ। তারা ৩০ আগস্ট জেলা বিএনপি’র সম্মেলনের আগেই সংবিধান অনুসারে ২০% নারী কাউন্সিলর মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র কমিটিতে অন্তর্ভূক্ত চায়।
