কলমাকান্দা থেকে রীনা হায়াৎঃ
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ের আঙ্গিনায় নানান প্রজাতির ফুল ফলজ ও ঔষধি গাছ টপে রোপনে ব্যাতিক্রমি এক উদ্যোগ হাতে নিয়েছে।
বৃহস্পতিবার ( ২৮ শে আগস্ট) দুপুরে কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকল শ্রেনীর শিক্ষার্থীরা টিপিন আওয়ার ঘন্টা বাজার সাথে সাথে ক্লাসরুম থেকে বের হয়ে নিজ নিজ বাড়ি থেকে নিয়ে আসা টপে করে নানান প্রজাতির ফুল ফলজ ও ঔষধি গাছের চারা বিদ্যালয়ের মাঠে সারিবদ্ধ হয়ে দাড়িয়ে স্লোগান দেয়,
“শিশুদের হাতে সবুজের অঙ্গীকার, ফুল ও ফল ঔষধি গাছে ভরিয়ে দেবে’ আমাদের বিদ্যালয় হবে সবুজের সমাহার”।
শিশু শিক্ষার্থীদের এ অন্য রকম উদ্যোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম শাহজাহান কবিরসহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ ভূঁয়শি প্রশংসা করে বলেন, আমরা গর্বিত! ওদের এই সুন্দর উদ্যোগের জন্য, ওরাই আগামীর সুন্দর পৃথিবী বিনির্মাণের পথে এগিয়ে যাবে।
