Netro voice

তারিখ: ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home নেত্রকোণা সদর

‎প্রায় একযুগ পর নেত্রকোণা জেলা বিএনপির সম্মেলনঃ সভাপতি সম্পাদক পদে লড়ছেন পাঁচ প্রার্থী

আগস্ট ২৯, ২০২৫
in নেত্রকোণা সদর, রাজনীতি
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
‎‎দীর্ঘ ১১ বছর পর আগামীকাল ৩০ আগষ্ট (শনিবার) নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।
‎
‎সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে জেলা শহর।
‎
‎সকাল ১১টায় জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে শুরু হবে এই সম্মেলন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনের জন্য মোট পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১০টি উপজেলা ও ৫ টি পৌরসভায় মোট ১৫টি সাংগঠনিক ইউনিটের প্রত্যেকটি ১০১ সদস্য বিশিষ্ট কমিটির সর্বমোট ১ হাজার ৫ শত ১৫ জন কাউন্সিলর সরাসরি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করবেন।
‎
‎দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল
‎২০১৪ সালের ২৫ অক্টোবর।
‎
‎সেই সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মোঃ
‎আশরাফ উদ্দিন খান সভাপতি, বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক সাধারণ সম্পাদক এবং এস এম মনিরুজ্জামান দুদু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
‎
‎পরবর্তীতে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় জেলা কমিটি ভেঙ্গে দিয়ে ডাঃ মোঃ আনোয়ারুল হককে আহবায়ক ও ড.মোঃ রফিকুল ইসলাম হিলালীকে সদস্য সচিব করে ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে দল পরিচালিত হয়। দীর্ঘ ১১ বছর পর এবার পুনঃরায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
‎
‎সম্মেলনে ভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক (ছাতা) ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি পি এডভোকেট মাহফুজুল হক (চেয়ার)।
‎
‎সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী (মাছ), যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু (ফুটবল) ও জেলা যুবদলের সাবেক ১নং সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন খান রনি (গরুর গাড়ি)।
‎
‎সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন। উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ সালাহ উদ্দিন আহমেদ।
‎
নির্বাচন কমিশনার এডভোকেট এম এ আওয়াল সেলিম জানান, কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দুটি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। ইতিমধ্যে মোক্তারপাড়া মাঠে সম্মেলন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
‎
দলীয় নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ বিরাজ করছে। সভাপতি প্রার্থী ডাঃ মোঃ আনোয়ারুল হক ও এডভোকেট মাহফুজুল হক এবং সাধারণ সম্পাদক প্রার্থী ড.রফিকুল ইসলাম হিলালী, এস,এম মনিরুজ্জামান দুদু ও আব্দুল্লাহ আল মামুন খান রনি স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে নিজেদের অবদান, গতিশীল নেতৃত্ব এবং যোগ্যতার ওপর জোর দিয়ে সর্বস্তরের নেতাকর্মী ও কাউন্সিলরদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন।
‎

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id