জায়েদ হাসান:
আজ ২৯ আগস্ট (শুক্রবার) সামাইকোনা বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। ২নং বড়তলী বানিয়াহারী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শাখা এ পথসভার আয়োজন করে।
২ নং ইউনিয়নের সভাপতি রইছ মল্লিকের সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মুফতি মোহাম্মদ আলীর সঞ্চলনায় বিকাল ৩.০০টায় পথসভা শুরু হয়।
পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক নেত্রকোনা ৪ আসনের জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান, কর্মপরিষদ সদস্য মাওলানা শাহীন আলম, পৌর আমীর রফিক আহমেদ রাসেল প্রমুখ।
