মুহা. জহিরুল ইসলাম অসীম :
নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করে নিয়েছে নেত্রকোনা জেলা খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংগঠনের শীর্ষ নেতারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা নিয়ামতুল্লাহ খান জাফরী, জেলা খেলাফত আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মাস্টার শহিদুল ইসলাম, জেলা খেলাফত আন্দোলনের সদস্য সচিব ও কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহিম রুহী, যুগ্ম আহ্বায়ক মাওলানা সালমান, কারী সাইদুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মাওলানা শরিফুল ইসলাম ও মাওলানা হুযাইফা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা খেলাফত যুব আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হাফেজ ক্বারী আরিফ বিল্লাহ, সদস্য সচিব মাওলানা ইজহারুল ইসলাম, খেলাফত ছাত্র আন্দোলনের নেতা মাওলানা শাকিব খান, সারাফাত হোসেন, সিদ্দিকুর রহমান প্রমুখ।
নবাগত জেলা প্রশাসক নেত্রকোনা জেলাকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এসময় সংগঠনের নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
