নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ (পূর্ব) এর অফিসার ইনচার্জ হিসেবে গতকাল মঙ্গলবার দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম।
নেত্রকোনা জেলা ডিবি পুলিশ (পূর্ব) এর অফিসার ইনচার্জ মোঃ সায়েদুর রহমান ঢাকা রেঞ্জে বদলী হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
মুহাম্মদ তরিকুল ইসলাম এর আগে নেত্রকোনা সূদর কোর্টে কোর্ট পরিদর্শক-২ হিসাবে কর্মরত ছিলেন।
তিনি পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
