আবুল কালাম, নেত্রকোণাঃ
ভিপি নূরুল হক নুর সহ নেতাকর্মীদের সংবাদ সম্মেলনে হামলা প্রতিবাদে ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নেত্রকোনা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় এ বিক্ষোভ মিছিল।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক ফেরদৌস আহমেদ, সদস্য সচিব তারিক জামিল ফয়েজী,সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল কাদির, যুগ্ম সদস্য সচিব পারভেজ হাসান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আদনান হুসাইন বাকির, উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক মোঃ ছাদেক আহমদ ছাত্র অধিকার পরিষদের সভাপতি আবুল বাশার শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শফিউল্লাহ সদস্য সচিব মোঃ শহিদুল্লাহ সহ সিনিয়র নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় পার্টি এবং চৌদ্দ দল নিষিদ্ধসহ স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করেন।
