নিজস্ব প্রতিবেদকঃ
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী বাবুল(৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাবুল শেখ একই গ্রামের মৃত আবদুল ওয়াহেদের ছেলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুলের প্রতিবেশি আব্দুল মালেকের মেয়ে তার বাবার বাড়িতে বেড়াতে আসলে অভিযুক্ত বাবুল সুযোগ বুঝে তার ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা স্থানীয়দের জানালে কোন সুষ্ঠু বিচার না পেয়ে থানায় অভিযোগ করেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে বাবুলকে গ্রেফতার করে পুলিশ। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামি বাবুলকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (বৃহস্পতিবার) কোর্টে প্রেরণ করা হবে। জানতে চাইলে খালিয়াজুরী উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী হাসান চৌধুরী পিন্টু বলেন, এটা খুবই নেককার জনক ঘটনা।এর সত্যতা নিশ্চিত হলে উপযুক্ত শাস্তি হওয়া উচিৎ।
