আবুল কালাম
নেত্রকোনা সদর উপজেলা মোগাতী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দু-জাহান মিয়ার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজুরবাজার থেকে বিভোক্ষ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান করে, এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উলেখ্য গত ৩০ আগস্ট জেলা বিএনপির সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে মোগাতী বাজারের উত্তর পাশে নবীছনের বাড়ির সামনে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করে বিএনপি নেতা দু-জাহান মিয়াকে।
বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকে এভাবে হত্যা করা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক ঘটনা।
