বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোনার বারহাট্টায় ট্রান্সফরমারের সরঞ্জামাদিসহ দুই চোরকে আটক করেছে পুলিশ। রোববার সকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছয়গাঁও গ্রামের সোনা মিয়ার ছেলে নূর মিয়া ও নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা গ্রামের মোঃ সাইফুল। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান চোর আটকের ঘটনা নিশ্চিন্ত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, দত্তপাড়া মৌজায় হরিয়াতলা গ্রামের হেকমত আলীর ছেলে মোঃ হাবিবুর রহমানের সেচ কাজে ব্যবহৃত ১০ কেভির ০৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার আছে। যা দ্বারা নিজ জমি ও অন্যান্য কৃষকের প্রায় ৭শ কাঠা জমিতে পানি সেচ দেওয়া হয়ে থাকে। খুঁটিতে থাকা ৩টি ট্রান্সফরমারের মধ্যে ০২টি ট্রান্সফরমার, বৈদ্যুতিক ওয়ারিং ও ক্যাবল গুলো চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য- ১ লক্ষ ৭৪ হাজার টাকা। হাবিবুর রহমানের অভিযোগের ভিত্তিতেই চোরদের গ্রফতার করা হয়েছে।
রৌহা গ্রামের কামরুল হাসান জানান, ট্রান্সফরমার চুরির ঘটনা দীর্ঘ দিন ধরে চলে আসছে। বিগত কিছু দিন আগে আমার ৩টি ট্রান্সফরমারের মধ্যে ১টি ট্রান্সফরমারের সমস্ত ক্যাবল ও ওয়ারিং চোরেরা চুরি করে নিয়ে গেছে। বারহাট্টা থানা পুলিশ ইচ্ছা করলে এসব চোরদের দ্রুত ধরে এনে আইনের সঠিক বিচার প্রয়োগ করলে এসব ট্রান্সফরমারচুরি সহ অন্যান চুরি গুলো বদ্ধ হবে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হাসান জানান, সেচ পাম্পের মালিক হাবিবুর রহমানের কাছে থেকে একটি অভিযোগ পেয়ে ২জন চোরকে আটক করে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের সাথে জড়িত অন্যান্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
