Netro voice

তারিখ: ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

| ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া
Netro voice
No Result
View All Result
Home মদন

সাংবাদিকের হাত-পা কেটে হত্যার হুমকি দিলেন আওয়ামীলীগ নেতা

সেপ্টেম্বর ১০, ২০২৫
in মদন
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

মদন সংবাদদাতাঃ
নেত্রকোনার মদনে নিজাম তালুকদার নামের এক সাংবাদিককে হাত-পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে সেলিম মিয়া নামেরে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

গত সোমবার দুপুরে সেলিম মিয়া মুঠোফোনে ওই সাংবাদিককে এই হুমকি দেন। এ সম্পর্কিত ৩ মিনিট ২১ সেকেন্ডের একটি কল রেকড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ নিয়ে ভুক্তভোগী নিজাম তালুকদার জীবনের নিরাপত্তা চেয়ে মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিজাম তালুকদার দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত। তিনি মদন উপজেলা প্রেসক্লাবের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক। তিনি মদন উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বসবাস করেন। আর অভিযুক্ত সেলিম মিয়া উপজেলার চানগাও গ্রামের মড়ল পাড়া এলাকার বাসিন্দা। তিনি মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০১৬ সালে ইউপি নির্বাচনে তিনি চানগাও ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হয়ে অংশ নিয়ে পরাজিত হন।

সাধারণ ডায়েরি ও ওই সাংবাদিকের সঙ্গে কথা জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মদনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে গত ২৩ মে মেহেদি হাসান ওরফে নবাব নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী থানায় মামলা করেন। ওই মামলায় নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান করে ৬৮ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে মাঘান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়াকেও আসামি করা হয়। বিদ্যা মিয়ার এক ছেলে প্রশাসনে কর্মরত। এ নিয়ে সাংবাদিক নিজাম তালুকদার সংবাদ প্রকাশ করেন। নিজামের দাবি, সংবাদের জেরে বিদ্যা মিয়ার আত্মীয় সেলিম মিয়া এতে ক্ষিপ্ত হন। গত সোমবার দুপুরে তাঁকে (নিজাম) মুঠোফোনে হাত-পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেন। পাশাপাশি বেশি বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন।

নিজাম তালুকদার বলেন, ‘হুমকি দেওয়া কল রেকর্ড সংযুক্ত করে তিনি গত সোমবার রাতে থানায় জিডি করেছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আল শাহ বলেন, ‘জিডির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে সেলিম মিয়া আজ বুধবার দুপুরে জানান, ‘সাংবাদিক নিজাম আমার আত্মীয় হন। ওই দিন আমি অবশ্য রেগে গিয়ে তাঁকে গালমন্দ করেছি, এটা অস্বীকার করছিনা। তবে তাঁকে হাত-পা কেটে এলাকা ছাড়া করার কথা বলিনি। বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা নিজেদের মধ্যে সমাধান হয়ে যাবে।’

Facebook Youtube Twitter Instagram LinkedIn

অস্থায়ী কার্যালয়ঃ প্যারাগন লজ- ২৬৪/২ (২য় তলা), মাসকান্দা নতুন বাজার, সদর, ময়মনসিংহ।

  01723515041 (নিউজ)

  netrovoice24@gmail.com


Description

ভারপ্রাপ্ত সম্পাদকঃ খন্দকার আবু হানিফ
নির্বাহী সম্পাদকঃ এস এম আল-আমিন

নেত্র ভয়েস ২৪ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বেআইনি।

No Result
View All Result
  • সারাদেশ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • শিক্ষাঙ্গন
  • চাকরির খবর
  • স্বাস্থ্য
  • তথ্য প্রযুক্তি
  • নেত্রকোণা
    • নেত্রকোণা সদর
    • বারহাট্টা
    • মদন
    • মোহনগঞ্জ
    • পূর্বধলা
    • খালিয়াজুরী
    • দুর্গাপুর
    • কেন্দুয়া
    • আটপাড়া

Copyright © 2025 Netrovoice.

  • writerselite.com
  • asyscousa.com
  • cartoon6r.com
  • cayyolurehberi.com
  • clopcloprecords.com
  • defrettenwereld.com
  • abanghaji.com
  • ilputto.com
  • awakenthegeniewithin.com
  • Puskesmas-Pacitan.id
  • DesaTanjung.id
  • PariwisataBandungBarat.id