কেন্দুয়া প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী ভরাপাড়া কামিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নিয়ে বৃত্তি অর্জন করেছে দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রকাশিত বৃত্তির ফলাফলে জানা যায়, মাদ্রাসাটির শিক্ষার্থী শারমিন আক্তার মেধাবৃত্তি (টেলেন্টপুল) এবং মোবাশিরা আক্তার সাধারণ বৃত্তি পেয়েছে। দুজনেই জিপিএ-৫ নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।
মাদ্রাসার উপাধ্যক্ষ মাজহারুল ইসলাম জানান, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫৫ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৫ জন জিপিএ-৫ সহ ৫৩ জন কৃতকার্য হয়। তাদের মধ্যে শারমিন আক্তার ও মোবাশিরা আক্তার বৃত্তি পাওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
