মুহা. জহিরুল ইসলাম অসীমঃ
নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৫টায় খালিয়াজুরী উপজেলার পাঁচহাট গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ০১টি মামলায় একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি স্যালো মেশিন, পাইপ ও দুইটি নৌকা জব্দ করে স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
